রাষ্ট্রপতি শাসনের পর বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) মণিপুরে শপথ নিল নতুন মন্ত্রিসভা। বিজেপির নবনির্বাচিত পরিষদীয় নেতা ইয়ুমনান খেমচাঁদ সিংহ নতুন মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নিয়েছেন। মণিপুরের ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। রাজ্যপাল অজয়কুমার ভাল্লা নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক নেমচা কিপগেন ও নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর বিধায়ক এল দিখো। তারা কুকি এবং নাগা জনজাতি গোষ্ঠীর। এক বছর রাষ্ট্রপতি শাসনে থাকার পর নতুন সরকার গঠনের ফলে মণিপুরে শান্তি ফিরবে বলে দাবি বিজেপি।
মেইতেই ও কুকিদের সংঘর্ষের জেরে মণিপুরে ২০২৩-এর মে মাস থেকে হিংসা শুরু হয়েছিল। তার প্রায় ২১ মাস পরে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন ইস্তফা দিয়েছিলেন। এর পরেই ১৩ ফেব্রুয়ারি কেন্দ্র মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল।
মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ