রামধনু

খবর - সাহিত্য - জীবনধারা
Subscribe
ত্রিপুরা পুলিশে বিরাট রদবদল
ত্রিপুরা পুলিশে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর স্তরে বিরাট রদবদল করা হয়েছে। একদিনে বদলি করা হয়েছে মোট ৫৪ জনকে। এরমধ্যে ৪২ জনকে থানার ওসি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ত্রিপুরা পুলিশ সদর দপ্তর থেকে বদলির এই তালিকা বের হয়। তড়িঘড়ি একসাথে এতোজনকে বদলি করা নিয়ে গুঞ্জন দেখা দেয় পুলিশ মহলে। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিম আগরতলা ও পূর্ব আগরতলা থানার ওসি হচ্ছেন যথাক্রমে রানা চ্যাটার্জি ও সুব্রত দেবনাথ। পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি হচ্ছেন শিউলি দাস। মহিলা ইন্সপেক্টর মিনা দেববর্মাকে ধর্মনগর থানার ওসি করা হয়েছে। এই প্রথম কোনো মহিলাকে মূল থানার ওসি করা হলো। এছাড়া অন্য থানাগুলোর মধ্যে কৈলাসহর থানার ওসি হচ্ছেন রাজীব দেবনাথ, আমতলি থানার পরিতোষ দাস, আর কে পুর থানার সঞ্জীব লস্কর, সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার, বিশ্রামগঞ্জ থানার অজিত দেববর্মা, শ্রীনগর থানার অরুণোদয় দাস, বিশালগড় মহিলা থানার স্বস্তি দাস, তেলিয়ামুড়া থানার তাপস দাস, কমলপুর থানার সুমন আচার্য, কাকড়াবন থানার জয়ন্ত মালাকার, বিশালগড় থানার বিজয় দাস, এ ডি নগর থানার সুশান্ত দেব, শান্তিরবাজার থানার রাজু দত্ত, চুড়াইবাড়ি থানার দেবব্রত বিশ্বাস, আগরতলা জি আর পি থানার রাজু ভৌমিক, পেচারথল থানার মুঙ্গেশ পাটারি, বোধজংনগর থানার প্রশান্ত দে, বাগবাসা থানার সূর্যকুমার জমাতিয়া, মান্দাই থানার দিপু দেববর্মা, চাম্পাহাওর থানার দিলীপ দেববর্মা, জিরানীয়া থানার সুবিমল দেবনাথ, গঙ্গানগর থানার গৌতম দেববর্মা, এন সি সি থানার প্রাজিৎ মালাকার, খোয়াই থানার কৃষ্ণধন সরকার, মেলাঘর থানার জয়ন্ত দাস, নেপালটিলা থানার অমল দেববর্মা, যাত্রাপুর থানার স্মৃতিকান্তবর্ধন, ইরানি থানার বীরজ দেববর্মা, খেদাছড়া থানার সুলেমান রিয়াং, ভাঙমুন থানার লালরিনপুইয়া ডার্লং, আনন্দবাজার থানার বুদ্ধ দেব্বর্মা, কৈলাসহর মহিলা থানার স্বর্ণা দেববর্মা, শিলাছড়ি থানার লক্ষ্যবীর জমাতিয়া, মুঙ্গিয়াকামি থানার সনেশ দেববর্মা, কল্যাণপুর থানার আশিস সরকার, কাঞ্চনপুর থানার শ্রীকান্ত রুদ্রপাল, রাধাপুর থানার উধ্যম দেববর্মা ও বীরগঞ্জ থানার ওসি হচ্ছেন শুক্রমণি দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *