রামধনু

খবর - সাহিত্য - জীবনধারা
Subscribe
অ্যাপল সাইডার এবং আপেলের জুস
সুপারশপ বা বাজারে অনেক সময়েই নতুন রঙিন পানীয়ের দেখা মেলে। যাকে বলে অ্যাপল সাইডার। দেখতে গাঢ় সোনালি, সামান্য ঘোলা আর সুগন্ধি এই পানীয় আমাদের দেশে এখন আর নতুন নয়। তবে অনেকেই জানেন না, অ্যাপল সাইডার আর আপেলের জুস এক নয়। আবার ‘হার্ড সাইডার’ এবং অ্যাপল সাইডার-ও আলাদা। অ্যাপল সাইডার আসলে কী, কীভাবে তৈরি হয়, আপেলের জুস থেকে এর পার্থক্য কোথায়, ‘হার্ড সাইডার’ কেমন, এবং এই সাইডার গরমে না ঠাণ্ডায় খাওয়া ভা? এ বিষয়গুলো না জেনেই অনেকে তিন ধরনের পানীয় খাদ্যতালিকায় যোগ করেন। এতে কি স্বাস্থ্যক্ষতি আছে? অ্যাপল সাইডার কী? অ্যাপল সাইডার হচ্ছে তাজা আপেল চিপে তৈরি করা এক ধরনের পানীয়। এটি সাধারণত ঘোলা এবং গাঢ় রংয়ের হয়, কারণ এটি ছেঁকে পরিষ্কার করা হয় না। এই তথ্য জানিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে খা্দ্য-বিষয়ক মার্কিন লেখক মেলিসা ক্রাভিজ হফনার আরও বলেন, “আপেল খোসা ছাড়ানো ও ফালি করার পর যেভাবে রং বদলে যায়, সাইডারেও এমনটা ঘটে অক্সিডেইশনের কারণে। অনেকে এটিকে ঝাঁজালো ও খাঁটি স্বাদের জন্য পছন্দ করেন।” এটি তৈরি করা হয় কাঁচা আপেল চিপে। কিছু ক্ষেত্রে এটি পাস্তুরিত করা হয়, অর্থাৎ নিরাপদে পান করার জন্য জীবাণুমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *